২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে যুবদলের সম্মেলনে সংঘর্ষ, আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুক্রবার যুবদলের সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে বিবাদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ২৫ রাউন্ড রাবার বুলেট, ৩০/৩৫ রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ পূর্ববাজারে শুক্রবার যুবদলের উপজেলা কমিটির সম্মেলনের আয়োজন করা হয। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি হারুণ আল রশিদ।

সম্মেলনের শেষ পর্যায়ে বিকেল পাঁচটার দিকে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী ফাইজুর রহমান এবং আলাল শাহ‘র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। হারুণ আল রশিদের উপস্থিতিতে এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে পাশের সোহাগপুর ও চরচারতলা গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গ্রাম দুটির সহস্রাধিক মানুষ জড়িয়ে পড়ে এতে।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।