২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনের ফলাফল অন্য কোথাও প্রস্তুত করা হয়েছে: মান্নান

সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে চার দলীয় জোট প্রার্থীর কাছে অত্যন্ত অল্প ব্যবধানে পরাজিত হওয়া স্বতন্ত্র প্রার্থী এমএ মান্নান বৃহস্পতিবার বলেছেন নির্বাচনের ফলাফল অন্য কোথাও তৈরি করা ছিল, পূর্বপরিকল্পিতভাবে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার আগেই তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 10:37 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিনি বলেন, রিটার্নিং অফিসার (বৃহস্পতিবার) রাত ১২ টা ৫২ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার অনেক আগেই তাহলে কিভাবে কিছু গণমাধ্যম কিভাবে ফলাফলের খবর পেল।

একটি বেসরকারি সংবাদ সংস্থা (বিডিনিউজ নয়) বুধবার রাত ১১ টায় এবং ওই সময়েরও আগে একটি টিভি চ্যানেল খবর প্রকাশ করে যে চার দলীয় জোট প্রার্থী আলহাজ্ব এম শাহীনুর পাশা চৌধুরী উপনির্বাচনে জয়ী হয়েছেন।

মান্নান বলেছেন, মানুষজন কিছু বিএনপির এমপি ও নেতার সন্দেহজনক আচরণ এবং রিটার্নিং অফিসারের সাথে কানাকানি করতে দেখে সন্দেহ করে যে কিছু একটা ঘটতে যাচ্ছে।

তারা যখন জানতে পারেন রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণার আগেই কিছু গণমাধ্যম ফলাফল পেয়ে গিয়েছিল। এ সময়ে তাদের সন্দেহ আরও বদ্ধমুল হয়।

তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে জিজ্ঞেস করা হলে মান্নান বলেন, পোলিং এজেন্ট প্রাপ্ত ফলাফল শিট দেখবেন এবং তারপর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।

তিনি আরও বলেন, ফলাফল ঘোষণার ক্ষেত্রে দুই ঘন্টার দীর্ঘ বিরতি দেওয়া হয়।

বুধবার রাত ১০ টা ০৫ মিনিট পর্যন্ত ঢাকায় নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারের কাছ থেকে ছয়টি বার্তা পান। যার মধ্যে সুনামগঞ্জ ৩ আসনের উপনির্বাচনের ১২৭ টি কেন্দ্রের মধ্যে ৫৪ টির ফলাফল ছিল।

এ সময়ে মান্নান ৫ হাজার ৬১০ ভোটে এগিয়ে ছিলেন।

কিন্তু এর পরই নির্বাচন কমিশন প্রায় দুই ঘন্টা সুনামগঞ্জ থেকে কোনও ফ্যাক্স পায় নি।