২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলিতাবাড়িতে মতিয়া চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি নেতারা

শেরপুর জেলার নলিতাবাড়িতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নালিতাবাড়ি উপজেলা কমিটি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বুধবার মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বিএনপির উপজেলা কমিটির সভাপতি নুরুল আমিন এ ঘোষণা দেন। বুধবার সকালে অপর একটি সমাবেশে মতিয়া চৌধুরী সরকারের কড়া সমালোচনা করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সমাবেশ ছাড়াও বিএনপি কর্মীরা মিছিল করে এবং এতে মতিয়া চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান দেয়।