২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তাদের সাপ্তাহিক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বিচার বিভাগের পৃথকীকরণ, সুপ্রিম কোর্টে সৎ, যোগ্য ও অভিজ্ঞ বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও নিরপেক্ষতা রক্ষার দাবিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

সমাবেশে পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বলেন, সরকার  রাজনীতিকীকরণের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে পায়তাঁরা চালাচ্ছে দেশের আইনজীবীরা তার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে।

তিনি জানান,  দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

ব্যারিস্টার এম আমির-উল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম,  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, এসসিবিএ’র সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।