২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের তোপের মুখে এরশাদের নীরবে সিলেট ত্যাগ

জাতীয় পার্টির (জেপি) মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে দলীয় কর্মীদের ক্ষোভের কারণে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিরবে সিলেট ত্যাগ করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 11:00 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

হযরত শাহজালাল (রা.) এর মাজারে নির্ধারিত ফাতেহা পাঠ কর্মসূচি বাতিল করেই এরশাদ সিলেট ত্যাগ করেন। সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা দলীয় কর্মীরা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আনে। তবে এরশাদ এসব অভিযোগের কোনও জবাব দেননি।

সূত্র জনায়, কর্মীরা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জুতা ও ঝাড়– নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করলে এরশাদ সকালে দ্রুত সার্কিট হাউজ ত্যাগ করেন।

এর আগে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জহুর এরশাদের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন।

এরশাদ ১৫ জুলাই থেকে তিনদিনের দলীয় সফরে সিলেটে আসেন। তবে তিনি কোনও কর্মসূচিতে অংশ নিতে পারেননি। রাতে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

সূত্র জানায়, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তার সুনামগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা না করেই তাদের হতাশ করে আকস্মিকভাবে তিনি সিলেট ত্যাগ করেন।

প্রায় তিনমাস আগে জাতীয় পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সম্প্রতি ঢাকা থেকে জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটি নিয়ে দলে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়।