২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারে বিকল্পধারা-জাতীয় ঐক্যমঞ্চের যৌথ রূপরেখা প্রণয়নের ঘোষণা

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কারের লক্ষ্যে বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্যমঞ্চ যৌথভাবে একটি রূপরেখা প্রণয়ন করবে বলে জানিয়েছে বিকল্পধারা। এ সপ্তাহেই রূপরেখাটি ঘোষণা করা হবে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে কেসি মেমোরিয়াল ক্লিনিকে শনিবার মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দেশে সন্ত্রাস ও দুর্নীতির ব্যাপক প্রসারে উদ্বেগ প্রকাশ করে এ দ’ুটি বিষয় নিয়ে পৃথকভাবে জাতীয় কনভেনশন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সহসভাপতি জেনারেল (অব.) এমএ হালিম, অ্যাডভোকেট জয়নাল আবেদীন জায়েদী, সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি প্রমুখ।