শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে শনিবার আমেরিকা যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে শনিবার আমেরিকা যাচ্ছেন।
ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানযোগে সকালে তিনি ঢাকা ছাড়বেন। তার এ সফর দু’সপ্তাহ স্থায়ী হতে পারে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে আমেরিকা যাচ্ছেন। অপর সফর সঙ্গী সাবের হোসেন চৌধুরী ইতোমধ্যেই আমেরিকা গিয়েছেন।
বিরোধী দলীয় নেতার একজন ব্যক্তিগত কর্মকর্তা বিডিনিউজকে জানান, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনার কানের চিকিৎসার ফলো-আপের জন্যে তার এ সফর। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের পর এই সফরসূচি নির্ধারণ করা হয়েছে।
শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে গত মার্চে সর্বশেষ আমেরিকা গিয়েছিলেন।
গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
