২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট সারাদেশে আ.লীগের অর্ধদিবস হরতাল

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ১৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস (সকাল ৬ টা থেকে দুপুর ২ টা) হরতাল ডেকেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় সোমবার এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত দিবসে সরকারি ছুটি ও ‘জাতীয় শোক দিবস’ বাতিলের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।