২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দেওয়ানি কার্যবিধিতে সংশোধনী আনছে

দেওয়ানি কার্যবিধি (সিপিসি) আইনে সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে একটি খসরা বিল প্রস্তুত সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এ সংশোধনীর মাধ্যমে জেলা পর্যায়ে বিচারের জন্য যেসব মামলা করা হবে তা কেন্দ্রীয়ভাবে নথিভূক্ত করা হবে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এই সংশোধনী বিলটি উত্থাপন করা হবে।

প্রস্তাবিত সংশোধনীর ব্যাপারে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট- বিয়াম মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিডিনিউজকে বলেন, যদি  প্রস্তাবিত সংশোধনী আনা হলে মামলা পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে এবং বিভিন্ন আদালতে জমে থাকা মামলার স্তুপ কমানো যাবে।

তিনি বলেন, দেওয়ানি মামলা দ্রুততার সাথে পরিচালনায় দেওয়ানি কার্যবিধি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

সূত্র জানায়, প্রস্তাবিত এই সংশোধনীতে জেলা যুগ্ম জজ, সিনিয়র এসিসট্যান্ট জজ এবং এসিসট্যান্ট জজদের জন্য সিরিয়াল নম্বর অনুযায়ী সমসংখ্যক দেওয়ানী মামলা বন্টনের বিধান রাখা হচ্ছে। 

সূত্র আরও জানায়, এই মামলা কেন্দ্রীয়ভাবে নথিভূক্ত করা হবে।

এর আগে দেওয়ানি কার্যবিধি আইনে তিন দফা সংশোধনী আনা হয়েছে।