আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছে ই.শা.আ.
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাতকে ইসলাম বিরোধী শক্তির সহযোগি হিসাবে আখ্যায়িত করেছে। দলের নেতারা দেশের সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।
ঢাকা জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে মঙ্গলবার ইশাআ’র দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে দলের আমীর মাওলানা সৈয়দ ফজলুল করিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এ কথা বলেন।
জোট সরকারের অন্যতম শরিক দল ইসলামী ঐক্য জোটের নাম উল্লেখ না করে নেতরা আরো বলেন, কিউবা ও ইরাকে মার্কিন সেনাকর্তৃক পবিত্র কোরান অবমাননার ঘটনা ঘটলেও সরকারের একটি অংশ জাতীয় সংসদে তারা পালন করছে নিরব দর্শকের ভুমিকা।
দলের ঢাকা মহানগর ইউনিট কর্তৃক আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন নগর ইউনিটের সভাপতি মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। অন্যান্যের মধ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন সম্মেলনে বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা চরমোনাই পীর তথা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীরকে বাংলাদেশের গৌরব বলে অভিহিত করেন।
