২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা দুলুর মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের জয়পুরহাট জেলার নেতা মোফাজ্জল হোসেন দুলুর (৬০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

শেখ হাসিনা এক শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অপর এক বিবৃতিতে মোফাজ্জল হোসেন দুলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।