২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের নগর শুল্ক প্রবর্তনের দাবিতে সিসিসি মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ফের নগর শুল্ক প্রথা প্রবর্তনের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

তিনি বুধবার সিসিসির বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সিসিসি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মেয়র বলেন, সিটি করপোরেশনকে স্বাবলম্বী সংস্থা হিসেবে গড়ে তুলতে হলে ১৯৮১ সালে বন্ধ করে দেয়া নগর শুল্ক প্রথা পুনঃপ্রবর্তনের বিকল্প নেই। এ প্রথা চালু হলে সিসিসির প্রতিবছর ৫০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে।

নগর শুল্ক প্রথা চালুর জন্য প্রয়োজনে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলে উল্লেখ করেন।

মেয়র কর বৃৃদ্ধি না করে ও সরকারি সহায়তা ছাড়া করপোরেশন পরিচালনার জন্য সিসিসির ১৭ টি আয় বর্ধক প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারকে অনুমোদন দেয়ার আহবান জানান।

সিসিসি গত মঙ্গলবার আগামী ২০০৫-০৬ অর্থ বছরের জন্য ৩৮৭ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।