ছাত্রদলের হামলা : চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদ নির্বাচন পন্ড
সাধারন ছাত্র-ছাত্রী এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের হামলার কারণে বুধবার চট্টগ্রাম আইন কলেজের ছাত্র সংসদ নির্বাচন পন্ড হয়ে গেছে। দু’পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন।
সূত্র জনায়, নির্বাচন চলাকালে দুপুর একটায় ছাত্রদলের বহিরাগত ক্যাডাররা প্রথমে সাধারন ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। এসময় ছাত্রলীগ বাধা দিলে দু’পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে নির্বাচন পন্ড হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দরকিল্লা মোড়ে একঘন্টা ব্যারিকেড দিয়ে রাখে।
ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
