২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা ডেপুটি মেয়রের সঙ্গে সফররত আ.লীগ প্রতিনিধি দলের বৈঠক

চীন সফররত আওয়ামী লীগ প্রতিনিধি দল মঙ্গলবার চীনা কমিউনিষ্ট পার্টির কুইগদাও প্রদেশ মিউনিসিপ্যাল কমিটির সম্পাদক ও ডেপুটি মেয়র কুই ঝি ঝু’র সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বৈঠকে ডেপুটি মেয়র বলেন, আওয়ামী লীগ প্রতিনিধি দলের চীন সফর চীনা কমিউনিষ্ট পার্টি ও আওয়ামী লীগ এবং উভয় দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।

আওয়ামী লীগ প্রতিনিধি দলের পক্ষে ওবায়দুল কাদের মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ ও কমিউনিষ্ট পার্টি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ গণ চীনকে শুধু ভালো বন্ধুই নয়, উন্নয়ন অংশীদারও মনে করে। তিনি চীনা নেতৃবৃন্দকে বংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপি এবং চীনা নেতা উ হেং, লাও জুয়ানলিয়ান, জিয়াং পে, শেং, লিসং উপস্থিত ছিলেন।