সরকার ১০ বছরে ১৫,২৬৪টি অস্ত্রের লাইসেন্স দিয়েছে: সংসদে বাবর
সরকার ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত ১৫ হাজার ২ শ’ ৬৪ জনকে অস্ত্রের লাইসেন্স প্রদান করেছে।
সরকার দলীয় সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর (বগুড়া-৭) এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার সংসদে এ কথা বলেন।
তিনি বলেন, গত ১০ বছরে দেওয়া লাইসেন্সের মধ্যে ১৯৯৭ সালে সর্বোচ্চ ৩ হাজার এক শ’ ৯৫ জনকে লাইসেন্স দেওয়া হয়। ১৯৯৮ ও ২০০১ সালে ২ হাজার ৯ শ’ ৬২ জনকে এবং চলতি বছরের ২০ জুন পর্যন্ত সর্বনিু ৯৫ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে।
তিনি সংসদকে আরও জানান, ২০০০ সালে ২ হাজার ৫ শ’ ৭৪ জনকে, ১৯৯৯ সালে ২ হাজার ৪ শ’ ৪৮ জনকে ১৯৯৬ সালে ৫ শ’ ২৫ জনকে, ২০০৪ সালে ৩ শ’ ৩৮ জনকে, ২০০৩ সালে ১ শ’ ৮ জনকে ও ২০০২ সালে ১ শ’ ২ জনকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।
