শেখ হাসিনা ২ জুলাই দেশে ফিরছেন
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাজ্যে ১৩ দিনের সফর শেষে আগামী ২ জুলাই দেশে ফিরছেন। ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি বিমানযোগে ওই দিন সকাল পৌনে ৬ টায় তিনি ঢাকা পৌঁছবেন।
দলীয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা মঙ্গলবার রাতে মস্কো থেকে লণ্ডন যাচ্ছেন। সেখানে তিন দিন অবস্থানের পর ১ জুলাই ব্রিটিশ এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে তিনি ঢাকার উদ্দেশে লণ্ডন ত্যাগ করবেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।
