২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় আওয়ামী লীগের কর্মীসভায় হামলার নিন্দা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি নগরকান্দায় সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহর এবং আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত দলীয় কর্মীসভায় হামলা এবং ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসেই দলীয় ক্যাডার দিয়ে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা-নির্যাতনের যে অভিযান শুরু করেছে শনিবার সাজেদা চৌধুরীর ওপর হামলা তারই ধারাবাহিকতা। সরকার পরিকল্পিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করে লুটপাট, দুর্নীতি ও দুঃশাসনকে পাকাপোক্ত করার নেশায় মেতে উঠেছে।

আব্দুল জলিল বিবৃতিতে আরও বলেন, এ ধরনের হামলা, খুন, নির্যাতন বন্ধ করা না হলে উদ্ভুত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তিনি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।