বিএনপি’র অন্তঃকোন্দল: নলছিটিতে সোমবার অর্ধ দিবস হরতাল আহ্বান
ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় বিএনপির এক গ্রুপ সোমাবার অর্ধ দিবস হরতাল আহ্বান করেছে।
জানা যায়, রোববার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদলকে (৪৫) বিএনপি নেতা শহীদুল ইসলামের সমর্থকরা কুপিয়ে আহত করে। এতে ক্ষুব্ধ হয়ে বাদলের সমর্থকরা শহরে দফায় দফায় মিছিল করে এবং বিকেল থেকে নলছিটির সাথে অন্যান্য শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
