২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামীলীগ নেতাদের সাথে পাটকল শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের সাথে পাটকল সংগ্রাম পরিষদ খুলনা যশোর অঞ্চলের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সভায় শ্রমিক নেতৃবৃন্দ জানান, বর্তমান জোট সরকার খুলনা-যশোর অঞ্চলে আটটি বৃহৎ পাটকল কোনও রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে। মিলগুলোর শ্রমিক কর্মচারিরা বেতন পায় না।

শ্রমিক নেতৃবৃন্দ পাটকল শ্রমিকদের অবর্ননীয় দুর্দশার কথা তুলে ধরে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু, শ্রমিক কর্মচারিদের বকেয়া পাওনা পরিশোধ ও ভবিষ্যতে নিয়মিত বেতন ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান। তারা শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে যে কোনও ধরনের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সভাপতি আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি নুরুল ইসলাম, পাটকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, শ্রমিক নেতা হাফিজুর রহমান, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ।