২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ জুলাই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশ

বিরোধী দলের আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বিচার বিভাগের পৃথিকীকরণ ও স্বাধীনতাসহ বিভিন্ন দাবিতে ২৯ জুলাই ঢাকায় মহাসমাবেশের আয়োজন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিচার বিভাগের পৃথকীকরণ ও স্বাধীনতা, সুপ্রিম কোর্টে দক্ষ, সৎ এবং অভিজ্ঞ বিচারকের নিয়োগ, সুপ্রিম কোর্ট, বিচারক ও বিচারবিভাগের ভাবমুর্তি ও মর্যাদা রক্ষা এবং সমাজে আইন ও বিচারের শাসন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনকে আরও সুসংহত করতে এই সমাবেশের আয়োজন করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি’র (এসসিবিএ) মিলনায়তনে শুক্রবার আইনজীবী প্রতিনিধিদের দিনভর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্থানীয় বারের প্রতিনিধিরা চলমান আন্দোলনের গতি এবং সরকারের বিরুদ্ধে আইনজীবী সমন্বয় পরিষদ সংগ্রাম অব্যাহত রাখার দাবি জানান। সভায় প্রতি বুধবার এসসিবিএ প্রাঙ্গনে মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

মহাসমাবেশের দিন সমন্বয় পরিষদের সভাপতিরা কালো ব্যাজ ধারণ করবে। এছাড়াও তারা ৬ জুলাই সারাদেশের সকল বার প্রাঙ্গনে সভা আয়োজনের মাধ্যমে ‘ন্যায় বিচার দিবস’ পালন করবে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমির-উল-ইসলাম বলেন, দেশের আইনজীবীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, স্বৈরতান্ত্রিক সরকার দলীকরণের মাধ্যমে সুপ্রিমকোর্টসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে। সরকার সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক পদে অনেক দলীয় ক্যাডারদের নিয়োগ দিয়েছে।

তিনি আরও বলেন, দলীয়করণের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত বিচারকেদের অপসারণের জন্য সংবিধান সংশোন করা উচিত, যা কোনও সহজ কাজ নয়। কেননা, এ মুহূর্তে আমাদের হাতে কোনও সমাধান নেই। সমস্যা নিরসণে রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে।

আমির-উল-ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন।

তিনি বলেন, ২৯ জুলাই’র মহাসমাবেশ পরবর্তী কর্মসূচির দিক নির্দেশনা দেবে।

শুক্রবারের বৈঠকে ব্যারিস্টার আমির-উল-ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিল’র সহসভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সমন্বয় পরিষদের সদস্য সচিব এডভোকেট সুব্রত চৌধুরী, পরিষদের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং এডভোকেট ওযায়ের ফারুক, পরিষদের সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট সাহারা খাতুন, এডভোকেট জেডআই খান পান্না, এডভোকেট সৈয়দ আহমেদ, এডভোকেট বশির আহমেদ এবং এডভোকেট পরিমল চন্দ্র গুহ উপস্থিত ছিলেন।

সভায় প্রায় ৫০ টি বার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।