বরিশালে পুলিশ ও বিএনপি’র বাধার মুখে আওয়ামী লীগের সভা পণ্ড
বরিশাল কোতয়ালী থানা পুলিশ ও বিএনপির যৌথ বাধার মুখে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের ২২ ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভা পণ্ড হয়ে গেছে। সভাস্থলের আশপাশে আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি অবস্থানে রয়েছে।
সূত্র জানায়, প্রশাসনের অনুমতি নিয়ে নগরীর নবগ্রাম রুইয়ারপুল এলাকায় আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষ্যে সভার আয়োজন করে এবং প্রচারণা চালায়।
এদিকে শুক্রবার জেলা বিএনপি একই স্থানে সভা আহ্বান করে। বিকেল সাড়ে তিনটায় পুলিশ সভাস্থল ঘিরে রেখে অলিখিত ১৪৪ ধারা জারি করে।
বর্তমানে সভাস্থলের কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় দু’দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
