খালেদা-নিজামী মনোনীত নির্বাচন কমিশনার প্রথম পরীক্ষাতেই ফেল: জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ নরসিংদী-১ আসনে বুধবার অনুষ্ঠিত উপ-নির্বাচনকে ব্যাপক কারচুপি ও জালভোটের কারনে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
সেই সাথে তাঁরা দায়িত্ব গ্রহণের পর প্রথম পরীক্ষাতেই ‘যাচ্ছে তাই ভাবে ফেল’ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারেরও সমালোচনা করেন। সূত্রে জানা যায়।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাসদ নেতৃদ্বয় বলেন, এই নির্বাচনের মাধ্যমেই প্রমান হয়ে গেলো যে বিএনপি সরকার ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
তাঁরা বলেন, গণতন্ত্রমনা কোনও মানুষই তথাকথিত এ নির্বাচন মেনে নিতে পারে না।
