নরসিংদী ১ উপ নির্বাচন: বেসরকারিভাবে খায়রুল কবির খোকন নির্বাচিত
চারদলীয় প্রার্থী খায়রুল কবির খোকন নরসিংদী ১ উপ নির্বাচনে বুধবার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন পেয়েছেন ৮৬ হাজার পাঁচ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহদাত হোসেন মুন্ন্া পেয়েছেন ৬০ হাজার ১৯৮ ভোট। দুজনের প্রাপ্ত ভোটের ব্যবধান হচ্ছে ২৫ হাজার ৮০৭।
রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক ফিরোজ সালাউদ্দিন সর্বমোট ৯২ টি কেন্দ্রের ভোট গননা শেষে খায়রুল কবির খোকনকে বেসরকারিভাবে নির্বাচিত বলে ঘোষণা করেন।
মোট দু লাখ ৬১ হাজার ৯৭৮ জন ভোটারের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৫০৪ জন অর্থাৎ শতকরা ৫৭ ভাগ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি এমপি শামসুদ্দিন আহমেদ ইসাক’র মৃত্যুর পর আসনটি শূন্য হয়ে পড়ে।
