চুয়াডাঙ্গায় বন্দুকধারীদের গুলিতে ইউপি চেয়ারম্যান খুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা নুর আলী (৪৫) বুধবার রাত পৌনে আটটায় অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন। পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি এমএল জনযুদ্ধ এ হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব স্বীকার করেছে।
হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। বিক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা এসপি’র প্রত্যাহারের দাবিতে বুধবার রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান নুর আলী ডিঙ্গেদহ গ্রামে ইউপি সদস্য ও দলীয় কর্মীদের সাথে নিজ অফিসের নীচ তলায় বসে আলাপ করার সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ওই এলাকায় লোডশেডিং ছিল। অন্ধকারের সুযোগ নিয়েই সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এসময় জিল্লু নামে চেয়ারম্যানের এক সহকর্মী আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাপাতালে ভর্তি করা হয়।
