২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত টহলের ব্যাপারে পদক্ষেপ নিতে বাংলাদেশ-ভারত সম্মত

দু’দেশের মধ্যে সীমান্ত টহল জোরদার, সীমান্ত সংক্রান্ত সমস্যা নিরসণ এবং উভয় দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক গতিশীল করার লক্ষ্যে চুক্তি চুড়ান্ত করতে বাংলাদেশ-ভারত মঙ্গলবার পুনরায় আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 01:24 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ভারতীয় কর্মকর্তারা জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরেন’র মধ্যে আলোচনায় সম্প্রতি বাংলাদেশে ভারতীয় বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অপারেশকে স্বাগত জানানো হয়।

ভারতীয় বিদ্রোহী দমণ অভিযানে বাংলাদেশে এখন পর্যন্ত যে সমস্ত লোক মারা গেছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাপারে বিস্তারিত খোজখবর জানতে চেয়ে ভারত আশা প্রকাশ করে যে বিদ্রোহী গোষ্ঠিগুলোকে দমন করতে বাংলাদেশ তৎপরতা আরও বৃদ্ধি করবে।

আলোচনাকালে বাংলাদেশ ভারতের স্বার্থের পরিপন্থি কোনও গোষ্ঠির তৎপরতা অনুমোদন করবে না বলে নিশ্চয়তা দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নভতেজ শর্না বলেন, দুই দেশের মধ্যে সকল বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিভিন্ন দ্বিপাক্ষিক কর্মকাণ্ড বাড়ানোর উদ্দেশ্যে আমাদের আলোচনা অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে।

অফিসিয়াল সূত্র জানায়, উভয়পক্ষ নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সীমান্তে যুগপৎভাবে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এবং বিডিআর (বঅংলাদেশ রাইফেলস) টহল আরও জোরদার এবং তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বলে কর্মকর্তারা জানান।

ভারতীয় কর্মকর্তারা জানায়, বাংলাদেশ ইতিবাচকভাবে সীমান্তের নদীবেষ্টিত এলাকায় টহলের ব্যাপারে ভারতের প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে।