২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল চীন যাচ্ছে

চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সফরকালে তারা চীনের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার কাঠামোর কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। এছাড়া নেতৃবৃন্দ চীনের বিভিন্ন শহর, স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারউজ্জামান, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপি।