২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রতিবাদে অর্ধ দিবস হরতাল পালিত, হত্যা মামলায় গ্রেফতার ১

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর জেলা আহবায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির হত্যার প্রতিবাদে মঙ্গলবার ফরিদপুরে শান্তিপূর্নভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের আলীপুর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মনিরুজ্জামান নিহত হন।

নিহত মনিরের স্ত্রী নাসরিন আক্তার সোমবার রাতে কোতয়ালী থানায় নয় জনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ রাতেই সন্দেহভাজন খোকন (২৪ ) নামের এক সন্ত্রাসীকে আটক করে।

এদিকে মনিরের হত্যাকান্ড সম্পর্কে এলাবাসীরা জানায়, আলীপুর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ১৬ জুন দুটি গ্রুপের মধ্যে ব্ন্দুকযুদ্ধে ইলিয়াস নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। নিহত মনিরুজ্জামান এলাকায় এই সব সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ এবং কয়েকজন মাদক ব্যবসায়িকে মাদক ব্যবসা করতে নিষেধ করে এবং এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরে মাদক ব্যবসায়িরা তাকে প্রান নাশের হুমকিও দেয়।

এলাকার এই সন্ত্রাসী চক্রটি মনিরের হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।