পরীক্ষা-নিরীক্ষা শেষে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে সিদ্ধান্ত গ্রহন করবে : আইন মন্ত্রী
আগামী সংসদ নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা প্রস্তুত করা হবে নাকি বর্তমান ভোটার তালিকা হালনাগাদ করা হবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে নির্বাচন কমিশন অচিরেই সিদ্ধান্ত গ্রহণ করবে।
ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু’র এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমেদ সোমবার জাতীয় সংসদে একথা জানান।
সংসদে মন্ত্রী আরও জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কর্তন ও সংশোধন একটি চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, ২০০০ সালে ভোটার তালিকা প্রণয়নের পর প্রতিনিয়ত ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি হচ্ছে এবং ভোটার তালিকা থেকে নাম কর্তন ও সংশোধন হচ্ছে।
