২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে জোট প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা, আহত ২

নরসিংদী-১ উপ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাতে চারদলীয় জোটের প্রার্থীর একজন সমর্থক নিহত এবং অপর দু’জন আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সদর উপজেলার করিমগঞ্জ এলাকায় রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি ঘটনার জন্যে স্বতন্ত্র প্রার্থীকে দায়ী করেছে এবং শনিবার রাতে জোট প্রার্থীর সমর্থকরা শহরে স্বতন্ত্র প্রার্থীর তিনটি নির্বাচনী ক্যম্প ভাংচুর করেছে।

হামলায় নিহত শহীদুল্লাহ ফরাজীর (৪০) লাশ মর্গে পাঠানো হেেছ। তার পিতার নাম আলী আসগর ফরাজী। মারাত্মক আহত খলিল মিয়া (৩০) ও আজিজুর রহমানকে (৩১) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, করিমগঞ্জ বাজারে চারদলীয় জোটের প্রার্থী খায়রুল কবীর খোকনের নির্বাচনী অফিসের সামনে তারা এই হামলার শিকার হয়। এ সময় তারা বাড়ি ফিরছিল। সন্ত্রাসীরা প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

জোটের প্রার্থী খায়রুল কবীর খোকন এ হামলার জন্যে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নাকে দায়ী করেছেন।

অন্যদিকে শাহাদত হোসেন মুন্নার সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি হামলার সঙ্গে স¤পৃক্ত থাকার কথা অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি নরসিংদী ছিলেন না এবং ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।