সুনামগঞ্জ-৩ আসনের উপ নির্বাচন ২০ জুলাই
সুনামগঞ্জ-৩ আসনের উপ নির্বাচন ২০ জুলাই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুলাই।
নির্বাচন কমিশন ইতোমধ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুস সামাদ আজাদ ২৭ এপ্রিল মারা যাওয়ায় এ আসনটি শূণ্য হয়।
