২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের জন্য আত্মঘাতী বাজেট: বিভিন্ন রাজনৈতিক দল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ প্রস্তাবিত জাতীয় বাজেটকে গতানুগতিক হিসেবে উল্লেখ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

তারা বলেন, এই বাজেটে ধনীরা আরও ধনী হবে এবং গরীবরা আরও গরীব হবে। বাজেটে দারিদ্রের কারণ চিহ্নিতকরণ এবং তা দূরীকরণের ওপর কোনও নির্দেশনা দেওয়া হয় নি।

তারা আরও বলেন, এই বাজেট কালো টাকার অর্থনীতিকে বৈধতা দেবে।

বাংলাদেশের ওয়াকার্স পার্টি তাদের বাজেট প্রতিক্রিয়ায় প্রস্তাবিত বাজেটকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের দলীয় বাজেট হিসেবে উল্লেখ করে।

তারা জানান, আগামী সাধারণ নির্বাচণকে সামনে রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে। এই বাজেটের মাধ্যমে দারিদ্র দূরীকরণে কোনও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি বলেন, এই বাজেট হবে সরকারের জন্য আত্মঘাতীমূলক।

বাজেটকে উচ্চভিলাষী উল্লেখ করে তিনি বলেন, বাজেটে রাজস্ব ও বৈদেশিক সাহায্যের যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবমুখী নয়।

তিনি বলেন, এই বাজেট আগামী নির্বাচনে চার দলীয় জোটকে ধংস করবে।