বগুড়া আওয়ামী লীগ অফিসে হামলায় শেখ হাসিনার নিন্দা
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বৃহস্পতিবার বগুড়ার সোনাতলা আওয়ামী অফিসে হামলার নিন্দা জনিয়েছেন।
শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন, সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে।
তিনি সোনাতলা আওয়ামী লীগ অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধেরও দাবি জানান।
শেখ হাসিনা অবিলম্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
