২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী ১ আসন উপনির্বাচন: ৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন, স্বতন্ত্র প্রার্থীর শো ডাউন

নরসিংদী ১ আসনে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার প্রয়াত সাংসদ সামসুদ্দীন আহমেদ এছাকের স্ত্রী বিএনপির বিদ্রোহী প্রার্থী রোকেয়া আহমেদ লাকী নির্ধারিত সময়ের পরে প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন। ফলে রিটার্নিং অফিসার রোকেয়া আহমেদ লাকীর জন্য ঝুনঝুনি প্রতীক বরাদ্দ করেন।

এছাড়া জোট প্রার্থী খায়রুল কবির খোকন দলীয় প্রতীক ধানের শীষ, জাপা প্রার্থী আলহাজ্ব শফিকুল ইসলাম লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহাদাৎ হোসেন মুন্না দেয়াল ঘড়ি, মো. সিরাজ মিয়া টুপি এবং মোরগ মার্কা প্রতীক পেয়েছেন মো. ছাদেক নামে নির্বাচন প্রার্থী এক কৃষক।

প্রতীক বরাদ্দ উপলক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহাদাৎ হোসেন মুন্না শো ডাউনের আয়োজন করেন। এতে নরসিংদীর চরাঞ্চল থেকে প্রায় ৪০০ নৌকায় ১৫ হাজার মানুষের বিশাল মিছিল শহরের ওপর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। তবে স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী শো ডাউনের আয়োজন করে নি।