খাস জমিতে মাদ্রাসার পরিবর্তে আশ্রয়ণ প্রকল্প নেওয়ায় যশোরে বিক্ষোভ
একটি খাস জমিতে মাদ্রাসার পরিবর্তে আশ্রয়ণ প্রকল্প নেওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার যশোর শহরে মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
বিক্ষোভকারীরা এ সময় ঝিকরগাছা-চৌগাছা আসনের সাংসদ মুহাদ্দিস আবু সাঈদের পদত্যাগ দাবি করেন।
সমাবেশে আন্দোলনকারিরা জানান, যশোর চৌগাছা উপজেলার মুক্তেশ্বরী নামক স্থানে একটি খাসজমিতে এলাকার মুসল্লিরা একটি কওমি মাদ্রাসা স্থাপন করেন। সাংসদ মুহাদ্দিস আবু সাঈদ সম্প্রতি ঘোষণা করেন, খাসজমিতে ভূমিহীন ও দরিদ্র মানুষের বসবাসের জন্য আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হবে।
তার বক্তব্যের প্রতিবাদে কয়েকশ নারী-পুরুষ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে ইসলামী ঐক্যজোট নেতা মওলানা শহীদুর রহমান ও মওলানা আব্দুল আন্নানসহ সাংসদ মুহাদ্দিস আবু সাঈদের পদত্যাগ দাবি করা হয়।
