গাইবান্ধায় ড. গালিবের জামিনের আবেদন নাকচ
গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রানুষ্ঠানে বোমা হামলার অন্যতম আসামী ড. আসাদুল্লাহ আল গালিবের জামিনের আবেদন সোমবার জেলা ও দায়রা জজ আদালত নাকচ করেছেন। মামলার পরবর্তী তারিখ ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে।
ড. গালিবের অনুপস্থিতিতে তার আইনজীবীরা জামিনের আবেদন জানান। মামলার অন্য পাঁচজন আসামীর জামিনের আবেদনও আদালত নাকচ করে দেন।
২০০৪ সালের ২০ ডিসেম্বর পলাশবাড়ির টাকিয়ারবাজারে যাত্রমঞ্চে পর পর দুটি বোমা বিস্ফোরণে ২১ ব্যক্তি আহত হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তদন্তের ভিত্তিতে পুলিশ ড. গালিবসহ ছয়জনকে আসামী করে চার্জশিট দাখিল করে।
