কাজী সিরাজ এমপি’র সদস্যপদ বাতিলের জন্য স্পিকারের কাছে আ.লীগের চিঠি
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের এমপি কাজী সিরাজ বিএনপিতে যোগ দেওয়ায় তার সংসদ সদস্য পদ বাতিলের জন্যে স্পিকারের কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
বাংলাদেশ সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদ অনুযায়ী ‘ফ্লোর ক্রসিং’ এর অভিযোগে তার সদস্যপদ বাতিলের জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আওয়ামী লীগ এ চিঠি দেয়।
এর আগে সোমবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের সভা দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সংসদীয় দলের সচিব আব্দুল জলিল এমপি স্বাক্ষরিত চিঠিটি চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ বিকেলে স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কাছে পৌঁছে দেন।
