সাস্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: শেখ হাসিনা
সাস্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে শনিবার ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে সাক্ষাৎকালে এই আহবান জানান তিনি।
সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা এসময় জোট সরকারের দ্বারা নির্যাতিত দলীয় নেতাকর্মীদের আইনগত সহায়তাসহ সকল প্রকার সহায়তা দেয়ার জন্যে আইনজীবীদের নির্দেশ দেন ।
সাক্ষাৎকালে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাহারা খাতুন, দপ্তর সম্পাদক আ. মান্নান খান, কেন্দ্রীয় নেতা মমতাজ হোসেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অমুল্য রঞ্জন হালদার, কৃষক লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী নান্নুসহ পিরোজপুরের যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
