ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা করছে ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর উপর্যুপরি হামলার ঘটনায় ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বিডিনিউজকে জানান, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান মামুন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ মোট ২১ জন নেতাকে আসামী করে তার সংগঠনের পক্ষে তিনি রমনা থানায় একটি মামলা দায়ের করবেন।
ছাত্রদলের ক্যাডাররা ২৯ মে চারুকলার সামনে এবং ৩১ মে কলাভবন এলকায় বিক্ষুব্ধ সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় ও মারধোর করে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, ছাত্রদলের এ অন্যায় আচরণের জন্য অবশ্যই তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
