২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নেতাদের মুক্তি দাবিতে খতমে নবুয়তের ডিসি অফিস ঘেরাও

খতমে নবুয়ত নেতা রমজাননগর ইউপি সদস্য সুরত আলী গাজী ও ভেটখালি গ্রামের আব্দুল মান্নানের মুক্তির দাবিতে খতমে নবুওয়াত সমর্থকরা বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2005, 07:38 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কাদেয়ানী তথা আহমদিয়া সম্প্রদায়ের সালাউদ্দিন গাজী নামে এক ব্যাক্তিকে মারধরের ঘটনায় এই দুজনকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শি জানায়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘেরাও চলে। ঘেরাও কারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও পেশ করে।

গত ২৯ মে যতীন্দ্রনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে খতমে নবুয়তের আব্দুল আলিম ও আব্দুল মান্নানের নেতৃত্বে চার/পাঁচ জনের একটি দল জেলার শ্যামনগরের ভেটখালি গ্রামের আহমদিয়া সম্প্রদায়ের সালাউদ্দিনকে বেধড়ক মারপিট করে বলে মামলার অভিযোগে বলা হয়।