২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সাত সদস্যের প্রতিনিধি দল ২২ জুন বেইজিং যাচ্ছে

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ আওয়ামী লীগের সাত সদস্যের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছে। আগামী ২২ জুন বিকেল সাড়ে চারটায় এমইউ-২০৩৬ বিমানযোগে প্রতিনিধি দলটি বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। খবর প্রেসবিজ্ঞপ্তির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

আওয়ামী লীগ নেতারা সেখানে চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অবহিত হবেন। এছাড়া তারা চীনের বিভিন্ন শহর পরিদর্শন করবেন।

সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারউজ্জামান, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপি।

আগামী ৪ জুলাই তারা এমইউ-২০৩৬ বিমানযোগে ঢাকা ফিরবেন।