২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বাজেট নির্বাচন করতে চাঁদা তোলার একটি সুচিন্তিত কৌশল : বিকল্পধারা

বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) প্রস্তাবিত ২০০৫-০৬ বাজেটকে গতানুগতিক হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এ বাজেট আসলে নির্বাচন করার জন্য চাঁদা তোলার একটি সুচিন্তিত কৌশল। এ বাজেটের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকান্ডকে দলীয়করণ করা হবে জনসাধারণের নামে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সোমবার বিকল্পধারার বরিধারা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সম্মেলনে প্রাশ্চাত্য ধ্যান ধারণার জাতীয় বাজেট একটি জাতীয় বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠিাতা চেয়ারম্যান ড. এমএ মান্নান। সম্মেলনে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক বি চৌধুরী উপস্থিত ছিলেন।

লিখিত প্রবন্ধে ড. এমএ মান্নান বলেন, এ বছরের বাজেট বিগত বছরগুলোর বাজেটের মতই একটা গতানুগতিক বাজেট। জাতীয় বাজেটের নীতিমালা প্রনয়নের ক্ষেত্রে অর্থনীতি বিশেষজ্ঞদের তেমন সংশ্লিষ্ট করা হয়নি বলে অর্থহীন হয়ে পড়েছে জাতীয় বাজেট প্রনয়ন।

তিনি উল্লেখ করেন, নতুন বাজেটে কর ফাঁকি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে বেশ ভালমতোই। তা বন্ধ করার কোনও প্রচেষ্টা করা হয়নি এবং কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ায় কালো টাকা অর্জণের প্রবনতা আরও বেড়েছে।

তিনি অর্থনৈতিক দুর্নীতি, কর কাঠামো, উন্নয়ন বাজেটের পরিধি ও বাস্তবায়ন, মূল্যস্ফীতি, মাথাপিছু জাতীয় আয় এবং জাতীয় বাজেটে উপেক্ষিত ইসলামী অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।