২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন করে হরতাল নিষিদ্ধ করা যাবেনা: মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সোমবার বলেছেন, আইন প্রয়োগের মাধ্যমে হরতাল নিষিদ্ধ করা সম্ভব নয়। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই হরতাল বন্ধ হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মন্ত্রীর সচিবালয়ের অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আরও বলেন, হরতাল ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়ে ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। হরতাল মানুষের জন্যে মঙ্গলজনক কিছু বয়ে আনে না। তাই মানুষ আর হরতাল চায় না।

তিনি আরও বলেন, বৃটেন, নিউজিল্যান্ড, কানাডাসহ পৃথিবীর অনেক দেশেই রাজনৈতিক দলের জন্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।