গাইবান্ধায় ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে ছাত্রশিবির ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৫ জন
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সোমবার ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে ছাত্রশিবির ও জামায়াত ইসলামীর কর্মীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রয়েছে জামায়াতের উপজেলার সেক্রেটারি আবু বকর সিদ্দিক, ছাত্র শিবিরের উপজেলার সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, জামায়াতের কর্মী মোজাম্মেল, সোলায়মান আলী, হানিফ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা শিবির বিরোধী মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর প্রতিবাদে সোমবার ছাত্রশিবির ও জামায়াতের নেতাকর্মীরা একটি মিছিল এবং মিছিল শেষে পলাশবাড়ি চৌমাথায় সমাবেশ করে। সমাবেশে ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে উষ্কানিমূলক বক্তব্য রাখলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা লাটিসোটা নিয়ে সমাবেশে হামলা চালায়।
