২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেনের মৃত্যু, শেখ হাসিনার শোক

প্রবীন আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উজিরপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আকবর হোসেন হাওলাদার মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি স্ত্রী, ৬ মেয়ে, ৫ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আকবর হোসেন হাওলাদারের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। এক

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।