জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছেন ওবায়দুল কাদের
বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিমন্ত্রীর বক্তব্যকে অশোভন ও অসত্য আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এধরনের বক্তব্য প্রদানের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শুধু হীনমন্যতার পরিচয়ই দেননি, ক্ষুন্ন করেছেন জাতীয় সংসদের ভাবমূর্তি।
তিনি বলেন, শেখ হাসিনা সম্পর্কে অশোভন বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রতিমন্ত্রী নিজেকে বিশ্বাসঘাতকদের শীর্ষে নিয়ে গেছেন।
ওবায়দুল কাদের বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একসময়ের নেতা ফজলুর রহমান নিজের শিক্ষার ব্যয় ও রটি রুজির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু তারপরও দল ত্যাগ করতে তিনি এতটুকুও কুন্ঠিত হননি।
