২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার সাক্ষাৎ

বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আহত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও বগুড়া জেলা কমিটির আহ্বায়ক আসাদুর রহমান দুলু মঙ্গলবার সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

৪ জুন সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার পথে সরকার সমর্থক সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের পথ রুদ্ধ করে তাদের উপর হামলা চালায়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির আহ্বায়ক আসাদুর রহমান দুলু আহত হন।

মঙ্গলবার শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধাসদনে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির নেতা আবু বকর সিদ্দিক প্রমুখ।

সাক্ষাৎকালে শেখ হাসিনা তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন। আওয়ামী লীগ সভানেত্রী জোট সরকারের পতনের আন্দোলনে দেশের শ্রমজীবীসহ সকল পেশার মানুষকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।