২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসী ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়: চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম (চরমোনাই পীর) বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশবাসীর কাছে জুলুমবাজ, ওয়াদাভঙ্গকারী, দুর্নীতিবাজ হিসেবেই পরিচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

বড় এ দুটি দলের চরম ব্যর্থতা, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতায় দেশবাসী দিশেহারা। তাই দেশবাসী আজ বিকল্প শক্তি হিসেবে ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা শহরের ঐতিহাসিক খোকন পার্কে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দুইবার এবং বিএনপি চারবার ক্ষমতায় এসে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে সক্ষম হলেও দেশবাসীর ন্যায্য অধিকার বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়, বগুড়া জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল হক আজাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্দোলনের যুগ্ম মহাসচিব মুফতী সাইফউদ্দিন ইয়াহইয়া, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।