আজম আলী গ্রেফতার
পার্বত্য জেলা রাঙ্গামাটির সদর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় আদিবাসী বাঙালি কল্যাণ পরিষদের নেতা আজম আলীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মারপিট ও অপহরণ সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার বিকাল ৪টার দিকে আজম আলীকে হাসপাতাল থেকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
গত মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজম আলীকে ব্যাপক মারপিট করলে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
বুধবারই নিরাপত্তা বাহিনী কল্যাণ পরিষদের ১৮ জন নেতাকর্মীকে দিনভর আটকে রেখে নির্যাতন করে বলে খবরে প্রকাশ।
