২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা বলে বাস্তবে প্রতারনা করেছে : খালেকুজ্জামান

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক কমরেড খালেকুজ্জামন বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথা বলে বাস্তবে প্রতারনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্যাফেটোরিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পূর্ণ সদস্যদের দু’দিন ব্যাপি শিক্ষা শিবিরের শেষদিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে খালেকুজ্জামন আরও বলেন, ’৯০ সালের সর্বদলীয় ছাত্র ঐক্যের ১০ দফায় শিক্ষা খাতে বাজেটের শতকরা ২৫ ভাগ বরাদ্দ রাখার দাবি ছিল। এরপর প্রতি বছর ১৩-১৪ শতাংশের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিনি আর বলেন, শিক্ষার সঙ্গে আগে ধর্ম খাতকে জুড়ে দেওয়া হতো। এবার জুড়ে দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে।

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক মিলু, রাজেকুজ্জামান রতন, সাইফুর রহমান তপন, মোশাররফ হোসেন প্রমুখ।

ফ্রন্টের শিক্ষা শিবির শুরু হয় শুক্রবার সকাল ১১টায় এবং শনিবার সমাপ্ত হয়।