২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাডভোকেট শফিউদ্দিন ভূঁইয়াকে জাতীয় পার্টি থেকে অব্যহতি

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শফিউদ্দিন ভূঁইয়াকে শনিবার পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টি চেয়ারম্যান গঠনতন্ত্রের ৪৬ ধারা মোাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় পার্টিতে তার কোনও দরকার নেই এই বিবেচনায় এই অব্যাহতির আদেশ দেওয়া হয়।

এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম গোলাম রেজাকে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়াও জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড আসন্ন সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে লেফট্যানেন্ট কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদকে মনোনয়ন দিয়েছে।